1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শ্রমিকদের কাজের সময় আট ঘন্টা রাখার দাবি জানিয়েছেন সেতুমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১ মে, ২০১৭
  • ১৩২ বার পড়া হয়েছে

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্রমিকদের কাজের সময় আট ঘন্টা রাখার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আট ঘন্টা শ্রমের দাবিতে এই মে দিবস। এ জন্য শ্রমিকরা রক্ত দিয়েছিল আমেরিকার শিকাগো শহরে। আজকে যারা মালিক, তাদের অধীনে যারা শ্রমিক আছে তাদের কর্মঘন্টা যেন আট ঘণ্টা বেঁধে দেয়া হয়। যদি তা না হয়, এ মে দিবস করে লাভ কী?’
আজ সোমবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
পরিবহন শ্রমিকদের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘চালক তখনই বেপরোয়া হয়, যখন সে অতিরিক্ত সময় ড্রাইভিং করে। দূরপাল্লার একটি পরিবহনে একজন চালক বিরতি ছাড়া তিন-চারটা ট্রিপ দিয়ে থাকে। ফলে মানসিক-শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলে। এটা কমাতে চালকদের শ্রম ঘন্টা কমিয়ে দিতে হবে।’
তিনি বলেন, বিভিন্ন বাসা-বাড়ি, কল-কারখানায় দেখা যায়, ছোট ছোট শিশুরা কাজ করছে, যেটা অমানবিক। অতিরিক্ত কাজ করাতে গিয়ে এ শিশুদের উপর নির্যাতন করা হয়। এই শিশুশ্রম আমাদের দেশে বন্ধ করতে হবে।
বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব দাবি করে আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি এর বিপরীত। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রমিকদের বেতন বৃদ্ধি পায়, সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা বাড়ে। অন্যদিকে বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের পেটে লাথি মারে, শ্রমজীবী মানুষের রক্ত ঝরে এদেশের মাটিতে।
মন্ত্রী বলেন, আমাদের আমলে দেশের কল-কারখানা, গার্মেন্টস শিল্প বৃদ্ধি পায়। শ্রমিকদের কর্মসংস্থান বাড়ে। বিএনপি ক্ষমতায় এসে কল-কারখানা বন্ধ করে মেহনতি মানুষকে বেকার করে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!