1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না : নৌপরিবহন মন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

 

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না, তিনি দেশের মানুষের উন্নয়নের জন্যে কাজ করেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ১৯৮১ সালে দেশে এসে বাংলার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং তাঁর দ্বারাই বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
মন্ত্রী আজ রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউ ভবনের স্বাধীনতা হলে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
সংগঠনের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রজন্ম লীগের সহ-সভাপতি মো. মেজবাহউদ্দিন শফি, এম আব্দুল্লাহ বাবু, হাজী শরীফ আহমেদ, খন্দকার ইব্রহিম এবং খন্দকার আলমগীর হোসেন।
তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে বঙ্গবন্ধুর হত্যাকারী জিয়াউর রহমান তাঁকে নিজ বাড়িতে ঢুকতে দেননি। এমনকি শেখ হাসিনা সেদিন মা-বাবা, আত্মীয় পরিজনদের জন্য মিলাদ পর্যন্ত পড়াতে পারেননি।
মন্ত্রী বলেন, ন্যূনতম মানবিক মূল্যবোধ থাকলে কেউ এতোটা রূঢ় আচরণ করতে পারেন না। কতটা নিষ্ঠুর হলে বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে হত্যার নির্দেশ দিতে পারেন। এসব কর্মকান্ডে জিয়া নিজেই প্রমাণ দিয়েছে যে সে বঙ্গবন্ধুর হত্যাকারী।
শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে এবং তাঁর সুযোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।
নৌপরিবহন মন্ত্রী দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপি ২০১৩-১৪ সালে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে। জীবন্ত মানুষকে পেট্রল বোমা মেরে আগুনে পুড়িয়ে মেরেছে। এই গণহত্যার অবশ্যই বিচার হবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!