1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে হবে কাতার বিশ্বকাপ

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ মে, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

২০১৮ সালের বিশ্বকাপ আসর বসবে রাশিয়ায়। আর ২০২২ সালে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। কিন্তু দীর্ঘ ৫ বছর আগেই বিশ্বকাপ প্রস্তুতির চমকপ্রদ খবর দিল দেশটি। এরই মধ্যে টুর্নামেন্টের জন্য বহুপ্রতীক্ষিত শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামটি সম্পূর্ণভাবে নির্মাণ করে ফেলেছে মরুর দেশের আয়োজকরা।

গেল শুক্রবার দেশটির শীর্ষ ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ‘আমীর কাপের’ ফাইনাল ম্যাচ আয়োজনের মাধ্যমে ‘দ্য খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের’ আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

ওই ম্যাচে শিরোপার লড়াইয়ে নামে সাবেক বার্সা কিংবদন্তি জাবি হার্নান্দেজের নেতৃত্বাধীন আল সাদ ও আল রায়ান।

কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটির শীর্ষস্থানীয় কর্মকর্তা নাসের আল-খাতার বলেন, ‘এটাই হবে আমাদের গৌরবের প্রতীক। এটা আমাদের হৃদয়ে স্থান করে নেয়া স্টেডিয়াম, দ্য খালিফা স্টেডিয়াম। টুর্নামেন্টের জন্য নির্মাণ কাজ সম্পন্ন হওয়া প্রথম স্টেডিয়াম হচ্ছে এটি। যেটি আপনার হৃদয়ে অন্যরকম এক অনুভূতি জাগাতে সক্ষম হবে। এটি একটি বাস্তবতা যা দেখে আপনি সত্যিই রোমাঞ্চ অনুভব করবেন। ’

৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটিতে এমন শীতল প্রযুক্তি স্থাপিত হয়েছে যেটি খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও শীতল রাখবে। ২০১৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপও অনুষ্ঠিত হবে কাতারের প্রাণকেন্দ্রে স্থাপিত এই স্টেডিয়ামে।

সূত্র: এএফপি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!