1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

রূপসা রেল সেতু নির্মাণ কাজ দ্রুত এগোচ্ছে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্ক : নির্মাণাধীন রূপসা রেল সেতুর কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। সেতুর ৮টি পাইলিং-এর ৬টির লোড টেস্টের কাজ শেষ হয়েছে। বর্তমানে ওয়ার্কিং পাইলের কাজ চলছে। চলতি মাসের মধ্যে ৮ হাজার ৮৩৬টি ওয়ার্কিং পাইলের কাজ শেষ হবে।
এরপর রয়েছে সেতুর ১৪২টি পিলার স্থাপনের কাজ।
রেল সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, মূল সেতুর সাথে চলতি বছরের জানুয়ারির প্রথম থেকেই রেল লাইনের কাজ মংলা বন্দর প্রান্ত থেকে ও খুলনার ফুলতলা থেকে শুরু হয়েছে। মোংলা প্রান্তে এ পর্যন্ত ৬ কিলোমিটার রেল লাইনেরে কাজ শেষ হয়েছে। একই সংগে ফুলতলা থেকে ২৩ কি. মিটারের কাজ দ্রুত গতিতে চলছে। আগামী এক বছরের মধ্যে এ দু’অংশের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। ইতোপূর্বে সার্ভে, সয়েল টেস্ট ও মাটি কাটার কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, রূপসা নদীর ওপর মূল সেতু নির্মাণের কাজ গত এক বছরের বেশী দিন যাবৎ অব্যাহত আছে। সেতুটির এক পাড়ে পুঁটিমারী ও অন্য পাড়ে পূর্ব রূপসার সাথে রেল সড়কের সংযোগ স্থাপন করবে।
তিনি জানান, রেল সেতুর খুলনা অংশে ৩৭০ একর ও বাগেরহাট অংশে ২৭৫ একর এবং মংলা বন্দরের ৭৩ একর জমি অধিগ্রহণও শেষ হয়েছে। খুলনা অংশে ১২ জানুয়ারি এবং বাগেরহাটের অংশে ১৩ এপ্রিল গেজেট প্রকাশিত হওয়ায় এখন সম্পূর্ণ জমি রেলের মালিকানাধীন হল। এর ফলে আর কেউ অধিগ্রহণকৃত জমি নিজের বলে দাবি করতে পারবে না। এ কাজের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপুরণের অর্থ পরিশোধ করা হয়েছে। এ পর্যন্ত ৭০ শতাংশ জমির মালিক তাদের ক্ষতিপুরণের অর্থ বুঝে পেয়েছেন। বাকিরা জমির দলিল যাচাই-বাছাইয়ে পর পর্যায়ক্রমে অর্থ পাবেন। ক্ষতিপূরণের অর্থের ঘাটতি নেই।
তিনি আরো জানান, ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে ৩৮০১ দশমিক ৬১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!