1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত এফবিআই ডিরেক্টর কোমিকে ‘পাগল’ বলে অভিহিত করেন এবং বলেন তাকে বরখাস্ত করে তিনি ‘চাপমুক্ত’ হয়েছেন

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ মে, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

এবার মার্কিন গণমাধ্যমে খবর এসেছে যে হোয়াইট হাউজে সিনিয়র রুশ কর্মকর্তাদের সাথে এক আনুষ্ঠানিক বৈঠকে সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কোমিকে ‘সত্যিকারের পাগল’ বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প।

সেই সাথে মি. কোমিকে চাকুরিচ্যুত করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি কতটা চাপমুক্ত হয়েছেন, সেই বর্ণনাও দিয়েছেন।

মি. ট্রাম্প বলেন, “রাশিয়ার কারণে আমি বিরাট চাপের মুখে ছিলাম। এখন সেই চাপ নেমে গেছে।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সাথে গত সপ্তাহে ওভাল অফিসে বৈঠকটি হয়।

রুশ যোগাযোগ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এই মি. কিসলিয়াক।

ওই বৈঠকের লিখিত বিবরণীর বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে মি. ট্রাম্পের বক্তব্যের যে ভাষার উল্লেখ আছে তা নিয়ে কোন প্রতিবাদ পর্যন্ত করেনি হোয়াইট হাউজ।

এমন সময়ে নিউইয়র্ক টাইমসে এই প্রতিবেদন ছাপা হয়েছে যখন প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন মি. ট্রাম্প।

মি. কোমিকে যখন এফবিআইর ডিরেক্টরের পদ থেকে অব্যাহতি দেন মি. ট্রাম্প, তখন মি. কোমি ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার সম্ভাব্য যোগসূত্র নিয়ে তদন্ত করছিলেন।

এদিকে, সিনেট ইন্টেলিজেন্স কমিটি বলছে যে মি. কোমি একটি উন্মুক্ত সভায় উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন।

সেটা হবে মেমোরিয়াল ডের ছুটির পরেই।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!