1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

রাশিয়া নিয়ে বিতর্ক নয়, দেশ চালনায় মন দিতে চান ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে সফররত কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোসের সঙ্গে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়া সম্পৃক্ত ছিল কিনা, এ বিতর্কে ব্যস্ত থাকার চেয়ে তিনি রাষ্ট্র পরিচালনার কাজে মন দিতে চান তিনি।

এ নিয়ে তদন্তে বিচার বিভাগের এফবিআই এর সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দেয়াকে তিনি সম্মান করেন। তবে এ বিষয়টি দেশকে দ্বিধাবিভক্ত করে দিয়েছে।

সম্মেলনে তিনি আবারো রাশিয়ার সাথে তার প্রশাসনের সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করে দেন।

এছাড়া এ নিয়ে চলা তদন্তকে প্রভাবিত করার জন্য তিনি সংস্থাটির পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেছেন বলে যে অভিযোগ, তাও খারিজ করে করে দেন মি. ট্রাম্প।

উল্টো মি. কোমি খুবই অজনপ্রিয় ছিলেন বলে দাবী করেন প্রেসিডেন্ট।

এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসে রুশ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মি. ট্রাম্পের বৈঠকে কোন গোপন নিরাপত্তা তথ্য ফাঁস হয়েছিল কীনা, তার প্রমাণ দিতে সে কথোপকথনের লিখিত কপি মার্কিন কংগ্রেসের হাতে তুলে দেবার রুশ প্রস্তাবকে রাশিয়ার অনধিকার চর্চা বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের শীর্ষ ডেমোক্রেট ন্যান্সি পেলোসি।

তিনি বলেছেন, এখন মি. ট্রাম্প এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হতে দিলে এ সংক্রান্ত সকল ধোঁয়াশা দূর হয়ে যাবে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!