1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

রাজশাহীর গ্রামে ঘর থেকে বেরিয়ে এসে ‘আত্মঘাতী’ বিস্ফোরণ, নিহত ৪

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় অন্তত চার জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে একজন নারীও রয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিবজুর আলম সকাল নয়টার দিকে বিবিসিকে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তার দাবি আত্মঘাতী বিস্ফোরণে ওই চারজন ‘সন্দেহভাজন জঙ্গি’ নিহত হয়েছে ।

তিনি বলেন, “তারা সবাই সুইসাইডাল ভেস্ট পড়েছিলো। বাড়িটি ঘেরাওয়ের পর তারা বেরিয়ে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়”।

মিস্টার আলম জানার জঙ্গি আস্তানার খবর নিশ্চিত হবার পর রাত আড়াইটার দিকে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাজপুরে গ্রামে জঙ্গিদের অবস্থানের খবর পাওয়ার পর সেখানে অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ।

মধ্যরাত থেকে বাড়িটি ঘিরে রাখার পর সকালে ‘জঙ্গিদের তরফ থেকে’ গুলি ছোঁড়া হয়।

পরে এসব জঙ্গিরা বেরিয়ে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় বলে বিবিসিকে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বাড়িটিতে আরও কেউ আছে কিনা কিংবা নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

কয়েকদিন আগেই ঝিনাইদহে এ ধরনের অভিযান চালিয়েছিলো পুলিশ।

এর আগে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজারেও জঙ্গি বিরোধী অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছিলো। বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!