1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

রাজধানীতে এএসআই হত্যায় স্ত্রীসহ দুইজনের ফাঁসি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

রাজধানীর শাহ আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় আরো একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার মঙ্গলবার এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- হুমায়ুনের স্ত্রী রহিমা সুলতানা রুমি ও মো. রাফা এ মিষ্টি। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অপর আসামি রাফার স্ত্রী মোসা: রিয়া পলাতক আছেন।

মামলার বিররণে জানা যায়, মিরপুর পূর্ব মণিপুরের একটি বাসার দ্বিতীয় তলায় স্ত্রী রহিমা সুলতানা রুমি ও ২ বছরের সন্তান ইসমানকে নিয়ে থাকতেন হুমায়ুন কবির। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকতো।

পারিবারিক কলহ মেটাতে ঘটনার দিন রাতে তাদের বাসায় বেড়াতে আসেন মিস্টি ও তার স্ত্রী রিয়া। তাদের প্ররোচনা ও সহযোগিতায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর মধ্যরাতে এএসআই হুমায়ুনকে বিষপ্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যা করেন তার স্ত্রী রহিমা।

ঐ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন তিন জনের নামোল্লেখ করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর প্রায় সাড়ে তিন বছর পর এ মামলার রায় দেয়া হলো।

মামলার প্রধান আসামি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সেবিকা ও হুমায়ুনের স্ত্রী রহিমাকে রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!