1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল

রবীন্দ্রনাথ ও নজরুল সম্পর্কে তরুণ প্রজন্মকে বেশি করে জানাতে হবে : আরেফিন সিদ্দিক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালী সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রেখেছেন। তাই তরুণ প্রজন্মকে তাদের সম্পর্কে আরও বেশি করে জানাতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে সোমবার রাতে জগন্নাথ হল উপাসনালয়ে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুন্ডুর সভাপতিত্বে রবীন্দ্র-নজরুল বিষয়ে আলোচনা করেন ভারতের বিশিষ্ট লেখক ও কলামিস্ট মথুরানাথ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ হলের আবাসিক শিক্ষক তাপস কুমার বিশ্বাস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।
আরেফিন সিদ্দিক বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম সম্পর্কে সব ইতিহাস তরুণ প্রজন্মের জানা দরকার এবং বাংলা সাহিত্যের এই দুই পুরোধা ব্যক্তিত্ব সম্পর্কেও আরও বেশি করে শিক্ষার্থীদের জানাতে হবে।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই আমাদের নিত্যসঙ্গী। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত রবীন্দ্রনাথ ও নজরুলের গান মুক্তিযোদ্ধাদের উদ্দীপনা জুগিয়েছে। রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালী সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রেখেছেন।
মথুরানাথ কুন্ডু বলেন, রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনই তাদের শিল্প, গান, সুর বা কবিতা দিয়ে আমাদের উজ্জীবিত করেন। বাঙালীর জন্য রবীন্দ্র-নজরুল জয়ন্তীই সবচেয়ে ভালো উৎসব।
আলোচনা অনুষ্ঠানের পর পূজা সেনগুপ্তের নেতৃত্বে নৃত্য পরিবেশন করে তুরঙ্গমী রেপার্টরী ড্যান্স থিয়েটার, রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন অদিতি মহসিন এবং নজরুল সঙ্গীত পরিবেশন করেন ড. নাশিদ কামাল।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!