1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

রংপুর-বগুড়া জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ পলাশবাড়ীতে মূহুর্ত্বে আকাশে কালো মেঘ-হঠাৎ বৃষ্টি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ মূহুর্ত্বের মধ্যে মুষলধারায় হঠাৎ বৃষ্টির সাথে প্রবল বেগে দমকা হাওয়ার ন্যায় এলোমেলো বাতাসের ঝটায় সবকিছু যেন দুমরে-মুচরে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। এ সময় বৈশাখি তান্ডবের আশঙ্কায় সাধারণরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। বাতাসের ভয়াবহতায় উপজেলা সদর ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নানা স্হানে গাছ-পালা ভেঙ্গে পড়েছে ।তবে নির্ভরযোগ্য সূত্র জানায় ক্ষয়-ক্ষতির পরিমাণ তেমন নয়।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়-ক্ষতির প্রকৃত পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি।

এ সময় স্হানীয় ছাড়াও সদরে চলাচলরত পথচারিসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রী সাধারনরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এর পর পরই সদর জনশূন্য হয়ে পড়ে। আশ্রয়ের খোঁজে এদিক-সেদিক দৃষ্টি ফেরাতেই ওই বৃষ্টিতে পথচারিদের শরীর ভিঁজে চুপসে যায়। 

প্রায় ২২ মিনিট ব্যাপি অবিরাম অঝোর ধারায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। সময়ের ধারাবাহিকতায় ঝড়ের প্রচন্ডতা কমলেও হালকা বেগে বৃষ্টি ঝড়ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত সদরের অদূরে মহেশপুর নামক স্হানে মোহাম্মদ আলীর বাড়ী ঘেঁষে বিশাল একটি গাছ ভেঙ্গে সড়কের উপর উপড়ে পড়ে।

ফলে; মহাসড়কের উভয় মুখি চলাচলরত বিভিন্ন যানবাহন আটকা পড়ে যায়। সন্ধা ৭টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টা প্রায় ৩ ঘন্টা ধরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় গোটা পলাশবাড়ী এখন অন্ধকারে নিমজ্জিত।  মহাসড়কের এ স্হান থেকে পলাশবাড়ী সদরের দুরুত্ব ২ কি.মি.এবং পার্শ্ববর্তি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের দুরুত্ব ৬কি.মি.।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বগুড়া-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও জনপথ বিভাগের জনবল ওই স্হানে দ্রুত গাছ শড়ানোর কাজ করছিল বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!