1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

মোটা হলেই কি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে?

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

অনেকে মনে করেন মোটা হলেও শরীর ভালো এবং ফিট থাকে। কিন্তু এ ধারণা যে ঠিক নয় সেটি মনে করিয়ে দিয়েছেন গবেষকরা।

ব্রিটেনে ৩৫ লাখ মানুষের উপর চালানো এক জরিপের উপর ভিত্তি করে গবেষকরা এ কথা বলছেন।

এ গবেষণায় দেখা গেছে, যেসব মোটা ব্যক্তির জীবনের প্রথমদিকে কোন রোগ না থাকলেও পরবর্তী সময়ে তারা নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছেন।

জীবনের প্রথম দিকে তাকে হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ মাত্রার কোলেস্টরেল না থাকলেও পরবর্তী সময়ে তারা এসব দ্বারা আক্রান্ত হয়েছেন।

ইউরোপিয়ান ওবেসিটি কংগ্রেসে এ গবেষণাটির সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে।

একটা সময় ধারণা করা হতো কোন ব্যক্তি মোটা হলেও তার রক্তচাপ এবং রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে থাকলে সে শারীরিক ফিট থাকতে পারে।

এসব বিষয় নিয়ন্ত্রণের মধ্যে থাকলে মোটা হওয়া কোন সমস্যা নয় বলে মনে করা হতো। কিন্তু সাম্প্রতিক গবেষণায় এটি ভুল প্রমাণিত হয়েছে।

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৯৯৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এ গবেষণার উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণ করেছেন।

এ গবেষণার শুরুতে যে ব্যক্তিদের বয়স এবং উচ্চতার অনুপাতে অতিরিক্তি ওজন ছিল তাদের সম্পর্কে তথ্য নেয়া হয়।

যখন এ তথ্য সংগ্রহ করা হয়েছিল তখন তাদের বয়স ছিল ত্রিশ কিংবা তার চেয়ে কিছুটা বেশি। তখন তাদের কোন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টরেল এবং ডায়াবেটিস ছিলনা।

কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে, তারা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিতে পড়েছে। কিন্তু যাদের ওজন নিয়ন্ত্রণে ছিল তাদের ঝুঁকি তুলনামূলকভাবে কম ছিল।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের মাইক ক্ন্যাপটন মনে করেন, এ গবেষণাটিকে খুবই গুরুত্ব সহকারে নেয়া উচিত।

“এ গবেষণায় আমার কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হলো – অতিরিক্ত ওজন এবং মোটা ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি বেশি। অন্য দিক থেকে তারা স্বাস্থ্যবান থাকলে হৃদরোগের ক্ষেত্রে তাদের তাদের ঝুঁকি আছে,” বলছিলেন মি: ক্ন্যাপটন।

সেজন্য ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন হৃদরোগের ঝুঁকি এড়ানোর জন্য কিছু পরামর্শ দিয়েছে।

ধুমপান না করা, সুষম খাবার গ্রহণ, প্রতিদিন ব্যায়াম করা, এবং পরিমিত মাত্রায় অ্যালকোহল পান মানুষকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে।

এর আগে ২০১২ সালে এক গবেষণায় বলা হয়েছিল কোন ব্যক্তির ওজন বেশি এবং মোটা হলেও তিনি শারীরিকভাবে ফিট থাকতে পারেন। এবং সেক্ষেত্রে অন্যদের তুলনায় তার হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি নেই।

কিন্তু নতুন গবেষণা সে ধারণাকে চ্যালেঞ্জ করেছে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!