1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে : ভূমিমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ বলেছেন, সারাদেশে ভূমি ব্যবস্থাপনা সেবা সহজীকরণের লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ডেভেলপমেন্ট অব প্রজেক্ট প্রোফরমা (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য মো, সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
ভুমিমন্ত্রী শামসুর রহমান শরিফ আরো বলেন, দক্ষ, আধুনিক, ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, এটুআই প্রদত্ত ১ম সফটওয়ারের মাধ্যমে ৫২টি জেলায় ৪৩ লাখ ২৩ হাজার ৩৮টি খতিয়ান এবং ইএলআরএস সফটওয়ারের মাধ্যমে সিরাজগঞ্জ, রংপুর ও কুড়িগ্রাম জেলার ২৭ লাখ ৯৬ হাজার খতিয়ান এন্ট্রি করা হয়েছে।
তিনি বলেন, দেশের ৫৫ জেলায় নতুন সফটওয়ারের মাধ্যমে ৬৪ লাখ ৩ হাজার ৪৮০টিসহ মোট ১ কোটি ৩৫ লাখ ২২ হাজার ৫১৮টি খতিয়ানের ডাটা এন্ট্রি করা হয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন ভূমি তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সারাদেশের ভূমি ব্যবস্থাপনাকে ৬৫ লাখ খতিয়ান স্ক্যানিং করা হয়েছে। এছাড়া ৩৫ লাখ ৬১ হাজার ৩১টি খতিয়ানের ইনকোডিং কাজ শেষ হয়েছে।
মন্ত্র্রী বলেন, ১৮ হাজার ৫০০ ম্যাপসিট স্ক্যানিং করার লক্ষ্যমাত্রার বিপরীতে ১০ হাজার ৬টি ম্যাপসিট ভ্যাক্টরাইজ করা হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!