1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘বেকার’ বিষয়ে শাকিবের দুঃখ প্রকাশ, সমঝোতা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

‘বেকার’ বিষয়ে শাকিবের দুঃখ প্রকাশ, সমঝোতা

  • আপডেট হয়েছে : সোমবার, ১ মে, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পরিচালকদের ‘বেকার’ বলার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন শাকিব খান। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় পরিচালক সমিতিসহ চলচ্চিত্রের বিভিন্ন সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে ‘শাকিব খান নিষিদ্ধ’ জটিলতার সুরাহা হয় এর মাধ্যমে।

রবিবার রাত সাড়ে ৭টা নাগাদ এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি আরও জানান, শাকিব খানের সঙ্গে পরিচালক সমিতিসহ অন্য সংগঠনের মধ্যে সৃষ্ট জটিলতার শান্তিপূর্ণ সুরাহার জন্য রবিবার সকাল থেকে কাজ করছিলেন চিত্রনায়ক আলমগীর। তার সঙ্গে ছিলেন শিল্পী সমিতির নেতা অমিত হাসানসহ আরও অনেকেই।

গুলজার বলেন, ‘সে (শাকিব) সমিতিতে এসে বলেছে- পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তখন কিছু কথা না বুঝে বলে ফেলেছে। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সে আন্তরিকভাবে দুঃখিত।’ পরিচালকদের এই নেতা আরও জানান, এই বিষয়ে সোমবার (১ মে) বেলা ৩টায় বিএফডিসিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করছে পরিচালক সমিতি।

অন্যদিকে ‘দুঃখ প্রকাশ’ কিংবা জটিলতা নিরসনের বিষয়ে শাকিব খান কোনও মন্তব্য করেননি এখনও। তার মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায়নি, আজ (সোমবার) বিকাল চারটায় ডাকা তার সংবাদ সম্মেলনটি হবে কিনা!

প্রসঙ্গত, শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে যৌথ সভা বসে। সভা শেষে সন্ধ্যার দিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সমিতির যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং পরিচালক সমিতির নিয়ম ভঙ্গ করার দায়ে শামীম আহমেদ রনীর সদস্যপদ বাতিল করা হলো।

ঐ যৌথ বিজ্ঞপ্তিতে পরিচালক সমিতির সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর ছাড়াও চলচ্চিত্র গ্রাহক সংস্থা, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতির স্বাক্ষর রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!