1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বাতিস্তুতাকে কোচ হওয়ার প্রস্তাব দিলো অ্যাডিলেড

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনাইটেড ফুটবল দলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ক্লাবের প্রধান নির্বাহী গ্রান্ট মায়ের। তিনি বলেন, ‘গিলের্মো আমর জায়গায় বাতিস্তুতাকে কোচের দায়িত্ব দিতে আগ্রহী আমরা। ইতোমধ্যে তাকে প্রস্তাবও দিয়েছি।’
২০১৫-১৬ মৌসুমে অ্যাডিলেডের কোচের দায়িত্ব পান বার্সেলোনার সাবেক স্প্যানিশ ফুটবল তারকা আমর। ঐ মৌসুমেই অ্যাডিলেডকে লিগ শিরোপা এনে দেন তিনি। এতে কোচকে প্রশংসায় ভাসিয়েছিলো ক্লাব কর্তৃপক্ষ।
কিন্তু পরের মৌসুমে অ্যাডিলেডকে সাফল্য এনে দিতে পারেননি আমর। গত মৌসুমে লিগের নবমস্থানে থাকে অ্যাডিলেড। তাই ক্লাবের চাপে বাধ্য হয়ে কোচের পদ ছাড়েন আমর। এবার আমরের জায়গায় বাস্তিুতার প্রতি আগ্রহ রয়েছে অ্যাডিলেডের।
এমনটাই জানালেন অ্যাডিলেডের প্রধান নির্বাহি গ্রান্ট মায়ের, ‘আমরা অ্যাডিলেডের কোচের জন্য সেরা মানুষকে খুঁজছি। এখানে আমাদের প্রথম পছন্দ বাতিস্তুতা। তাকে আমরা প্রস্তাবও দিয়েছি। এখনো কিছুই জানাননি তিনি । তবে সে আগ্রহী না থাকলেও, আমাদের বিকল্প চিন্তাও রয়েছে।’
১৯৯১ থেকে ২০০২ পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন বাতিস্তুতা। ৭৮ ম্যাচে ৫৬টি গোল রয়েছে তার। আর ক্লাব ফুটবলে ইতালির ফিয়োরেন্টিনার হয়ে সবচেয়ে ২৬৯টি ম্যাচ খেলে গোল করেছেন ১৬৮টি।
২০০৫ সালে ফুটবল থেকে অবসরের পর অস্ট্রেলিয়ার পার্থে জীবন-যাপন শুরু করেন ৪৮ বছর বয়সী বাতিস্তুতা। অ্যাডিলেডের প্রস্তাবে রাজি হলে, ফুটবল জগতে দ্বিতীয় ক্যারিয়ার শুরু করবেন বাতিস্তুতা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!