1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

বাংলাদেশ সফরে ট্রাম্পের আগ্রহ প্রকাশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ মে, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সফরে আসার আগ্রহ ব্যক্ত করেছেন।
রোববার আরব ইসলামিক-আমেরিকান সামিটে (এআইএ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আগ্রহ ব্যক্ত করেন।
ট্রাম্প বলেন, ‘হ্যাঁ আমি বাংলাদেশে আসব।’
পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক সম্মেলনের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্পকে উদ্বৃত করে একথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং উপ প্রেস সচিব মো. নজরুল ইসলাম ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব বলেন, বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কক্ষে আরব ইসলামিক-আমেরিকান সামিট (এআইএ) শুরুর পূর্বে দুই নেতা এই কুশলাদি বিনিময় করেন।
পররাষ্ট্র সচিব বলেন, সে সময়ই প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্প তাঁর বাংলাদেশ সফরে আসার আশাবাদ ব্যাক্ত করেন।
এদিকে, বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরব ইসলামিক-আমেরিকান সামিটের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
তাজিকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর সুবিধাজনক সময়ে তাজিকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র সচিব বলেন, আমরা আশা করছি এ বছরই হয় তাজিকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন, নাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজিকিস্তান সফরে যাবেন।
তিনি বলেন, তাজিক প্রেসিডেন্ট বাংলাদেশকে ব্যবসা জোরদার করার জন্য সম্ভবনাময় দেশ হিসেবেই দেখছে।
এছাড়াও, এদিন সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাকের সঙ্গেও বৈঠক করেছেন।
পররাষ্ট্র সচিব বলেন, বহুকাল ধরেই বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত বন্ধুভাবাপন্ন এবং দুই নেতা বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!