1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক

বাংলাদেশের ১৭টি পণ্য শুল্ক ও কোটা মুক্ত প্রবেশের সুযোগ দিতে চীনের প্রতি আহবান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ মে, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চীনের বাজারে বাংলাদেশের রপ্তানীযোগ্য ১৭টি পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার জন্য সেদেশের সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা লি ঝিউলিং এর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে প্রতিমন্ত্রী এই আহবান জানান।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে ইউনান প্রদেশের কুনমিংয়ে সরাসরি বিমান যোগাযোগরে সাফল্য উল্লেখ করে কুনমিং-কক্সবাজার রুটে পরীক্ষামূলকভাবে বিমান চালুকরণের অনুরোধ জানান।
ইউনান প্রদেশ চীনের সঙ্গে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব দেশগুলির সঙ্গে ভৌগলিক যোগসূত্র স্থাপন করেছে বলে লি ঝিউলিং উলে¬খ করে বলেন, প্রতিবছর কুনমিংয়ে অনুষ্টিত চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে চীন ও দক্ষিণ এশিয়া দেশসমূহের অংশগ্রহনের মাধ্যমে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।
কুনমিংয়ে ২০১৫ সালে অনুষ্টিত আন্তর্জাতিক ট্রাভেল মার্টে শতাধিক দেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে লি ঝিউলিং ২০১৭ সালে অনুষ্ঠেয় উক্ত মার্টে বাংলাদেশের পর্যটক ও ব্যবসায়ী দলের অংশগ্রহণের অনুরোধ জানান।
লি ঝিউলিং রোববার ৬ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!