1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজিয়া বেগমের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, পৌর মেয়র আব্দুলা আল-মামুন, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর প্রমূখ। ফাইনালে বঙ্গবন্ধু টুর্নামেন্টে শান্তিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-২ গোলে কাঠগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। বঙ্গমাতা ফজিলাতুন নেছা টুর্নামেন্টে ধুবনী কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। পরে বিজয়ী ও বিজীত খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অথিতিবৃন্দ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ইউএনও এসএম গোলাম কিবরিয়া ও সহকারি শিক্ষক গোলাম রব্বানী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!