1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

ফুলছড়িতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৭২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইউপি চেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ফুলছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ডিপিসি-ডিটিসিএল এর সহায়তায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এসএনএসপি প্রকল্প ডিডিএম ও উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
অফিসার মিঠুন কুন্ডু, উপজেলা পাট উন্নয়ন অফিসার মোশারফ হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল কাফী সরকার, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ। কর্মশালায় ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রতি
ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউনিয়নের সচিব, ইউপি সদস্যগণ অংশগ্রহন করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিপিসি’র প্রশিক্ষক আবু জাফর খান।
প্রশিক্ষণ কর্মশালার সার্বিক উদ্দেশ্য ছিল “এসএনএসপি প্রকল্পের উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের (ইউপি চেয়ারম্যান, সচিব, পিআইসি সদস্য, ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ) প্রকল্পের ইজিপিপি, কাবিখা /কাবিটা, টিআর, ভিজিএফ ও জিআর বিষয়ক কার্যক্রম সমুহ সফল ভাবে পরিচালনা করা বা সহায়তা দেয়ার জন্য সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!