1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ফুলছড়িতে যৌতুকের না পেয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ যৌতুকের দাবি পূরণ না করায় স্বামী ও শশুরবাড়ির লোকজনের মারধরে গাইবান্ধার ফুলছড়িতে রুবি বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নয়বছর আগে বাবলু মিয়ার সাথে একই উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের আব্দুর রহিমের মেয়ে রুবি বেগমের বিয়ে হয়। গত ২বছর থেকেই বাবলু মিয়া যৌতুকের জন্য রুবিকে চাপ দিয়ে আসছিলেন। রুবি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বাবলু মিয়া প্রায়ই তাকে মারধর করতো। এরই সুত্র ধরে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আবারও বাবলু মিয়া ও তার পরিবারের লোকজন রুবিকে মারধর করলে রুবি বেগম গুরুতর অসুস্থ্য হন।
পরে বাড়িতেই বিকেলে রুবি বেগম মারা যান। এরপর মরদেহ ঘরের মেঝেতে রেখে বাবলু মিয়া ও তার পরিবারের লোকজন প্রচার করে রুবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আব্দুর রহিম বলেন, বেশ কিছুদিন থেকে রুবির স্বামী যৌতুকের টাকা দাবী করে আসছিল। টাকা দিতে না পারায় রুবিকে তার স্বামী শারীরিকভাবে প্রচন্ড নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে তাকে মারপিট করে এবং এক পর্যায়ে বিকেলে রুবির মৃত্যু হয়। রুবি বেগমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!