1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ফুলছড়িতে গৃহবধূ রুবি বেগম হত্যা পাষন্ড স্বামীকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারী গ্রামে ৩ মাসের অন্তঃস্বত্তা গৃহবধূ রুবি বেগমের হত্যাকারী স্বামী বাবলু মিয়াকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এলাকার সহ¯্রাধিক নারী-পুরুষের বিক্ষোভ মিছিলসহ ফুলছড়ি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের মূল গেটের সামনে অবস্থান নিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ঘন্টা ব্যাপী ফুলছড়ি-গাইবান্ধা সড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু’পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। অবরোধ চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য টুকু মিয়া, লিটন মিয়া, উপজেলা বণিক সমিতির নেতা আব্দুস সাত্তার, শিক্ষক নাজিম উদ্দিন, নিহত রুবি বেগমের পিতা আব্দুর রহিম, ভাই মানিক মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, গত ৩০ এপ্রিল রোববার বিকেলে বাবলু মিয়া তার ৩ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী রুবি বেগমকে যৌতুকের দাবি করে নির্মমভাবে নির্যাতন চালায়। ফলে তার মৃত্যু হয়। পরে রুবির লাশ শয়ন ঘরের মেঝেতে ফেলে রেখে বাবলু মিয়া পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের তিনদিন পেরিয়ে গেলেও ফুলছড়ি থানা পুলিশ অপরাধীকে গ্রেফতার না করে নিরব ভূমিকা পালন করছে। পুলিশের এ ভূমিকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তারা অবিলম্বে রুবি বেগমের হত্যাকারী বাবলু মিয়া ও তার সহযোগীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।

নিহত রুবি বেগম ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের আব্দুর রহিমের মেয়ে। ৮-৯ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একজন ছেলে ও একজন মেয়ে সন্তানের জন্ম হয়। বেশ কিছুদিন থেকে রুবির স্বামী যৌতুকের টাকা দাবী করে আসছিল। টাকা দিতে না পারায় রুবিকে তার স্বামী শারীরিকভাবে প্রচন্ড নির্যাতন করে।

এই হত্যাকাণ্ডে ঘটনায় রুবি বেগমের ভাই মানিক মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!