1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল

পিটিশন কমিটি সম্পর্কে জনগণকে অবহিত করতে সংসদ সদস্যদের ভূমিকা রাখার আহবান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

 

জাতীয় সংসদের পিটিশন কমিটি সম্পর্কে জনগণকে অবহিত ও উদ্বুদ্ধ করতে সংসদ সদস্যদের আরো কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়েছে ।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পিটিশন কমিটির সভায় এ আহবান জানানো হয়।
সভায় কমিটির কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রচারের পাশাপাশি প্রিন্ট-ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রতি মাসে একবার করে পরপর তিন মাস গণবিজ্ঞপ্তি প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সংসদ বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারী চ্যানেলে এ বিষয়ে পিটিশন কমিটির সদস্যদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পিটিশন কমিটির সদস্য ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, মোঃ আব্দুস শহীদ এমপি, শেখ মোঃ নূরুল হক এমপি এবং ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি সভায় অংশগ্রহণ করেন।
সভায় পিটিশন কমিটিকে জাতীয় সংসদের একটি অতীব গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, যে কোন জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয় দেশের নাগরিকগণ পিটিশনের মাধ্যমে জাতীয় সংসদকে গোচরীভূত করতে পারে। কোন ব্যক্তি কোন বিষয়ে প্রতিকার না পেলে সংক্ষুব্ধ ব্যক্তির সংসদে পিটিশনের মাধ্যমে বিষয়টি সংসদকে অবহিত করার সুযোগ রয়েছে। সংসদ সদস্যের প্রতিস্বাক্ষরে প্রাপ্ত পিটিশনসমূহ বিবেচনা করে স্পিকার সংসদে উত্থাপন করবেন।
সাধারণ জনগণকে বিষয়টি ব্যাপকভাবে অবহিত করতে সংবাদপত্র, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া এবং জাতীয় সংসদের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জনগুরুত্বপূর্ণ বিষয়ে বা অন্য কোন বিষয়ে কোন ব্যক্তি প্রতিকার না পেলে পিটিশন কমিটির মাধ্যমে প্রতিকার পাওয়ার তার সর্বোচ্চ নাগরিক অধিকার রয়েছে বলে সভায় মতামত ব্যক্ত করা হয়।
দশম জাতীয় সংসদে এ পর্যন্ত যে সকল পিটিশন পাওয়া গেছে কমিটির সভাপতি ও স্পিকার সেগুলো বিবেচনা করে সংসদ কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে উপস্থাপন করবেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!