1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পাত্র মাতাল, বিয়ের আসর ভেঙ্গে দিলেন পাত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

 

বিহারের রোহতাস জেলা থেকে ৭০ কিলোমিটার পেরিয়ে বরযাত্রীসহ জাকজমক করে বিয়ে করতে গিয়েছিলেন বিট্টু পান্ডে।

রাজধানী পাটনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বক্সার জেলায় সুজাতপুর গ্রামে বসেছিল বিয়ের আসর।

কিন্তু বিট্টুকে একাই ফিরে আসতে হয়েছে বাড়িতে – বউ ছাড়াই!

ওই বিয়ের আসরে উপস্থিত কয়েকজনকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মন্ত্র পড়া সাঙ্গ হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল হিন্দু রীতি অনুযায়ী নববিবাহিতা স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া।

ঠিক তখনই ঘটল ব্যাপারটা।

কনে রাণী কুমারী উঠে পড়লেন বিয়ের পিঁড়ি থেকে!

“ওর তো বিয়ে হয়ে গেছে – মদের সঙ্গে। আমাকে বিয়ে করতে হবে না আর,” বলে মন্ডপ ছেড়ে বেরিয়ে যান ওই তরুণী।

পাত্র পক্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, পাত্র বিয়ের সময়ে ঠিকমতো মন্ত্র উচ্চারণ করতে পারছিল না, কথা জড়িয়ে যাচ্ছিল, পা টলে যাচ্ছিল – এই অভিযোগ তুলেই কনে উঠে যায়।

পাত্রের আত্মীয়-স্বজনরা কিন্তু বলছেন, “বরযাত্রীরা যখন নাচানাচি করতে করতে যাচ্ছিল, তখন পর্যন্তও তো সব ঠিক ছিল। তারপর যে কী হলো বোঝা যাচ্ছে না! আমরা চেষ্টা করছি কনে পক্ষকে বোঝানোর।”

বিট্টু পান্ডে মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল কী না, তা নিয়ে অবশ্য কিছুই বলছে না তার পরিবার।

বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ হয়ে গেছে। মদ খাওয়া, রাখা বা বিক্রি করতে গিয়ে ধরা পড়লে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!