1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পলাশবাড়ীতে মেসার্স রুহুল আমিন ট্রেডার্সে দূর্ধর্ষ চুরি সংঘটিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার দিবাগত রাতে বৃষ্টি ও লোডশোডিং-এর কারণে বিদ্যুৎ না থাকায় উপজেলা সদরের গাইবান্ধা রোডস্থ তিনমাথা মোড়ে রাস্তার পাশে মেসার্স রুহুল আমিন ট্রেডার্সে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

এতে মেসার্স রুহুল আমিন ট্রেডার্সের জানালার গ্রীল কেটে চোরদল ভিতরে প্রবেশ করে দু’টি সিন্ধুকের তালা ভেঙ্গে কয়েক লক্ষাধিক টাকা নিয়ে যায়। এসময় তারা বিভিন্ন জরুরী প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে  ফেলে রেখে চলে যায়।

মেসার্স রুহুল আমিন ট্রেডার্সের সত্বাধিকারী রুহুল আমিন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমার ম্যানেজার মেনহাজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়। প্রতিদিনের মত ঘুমানোর আগে আমি প্রতিষ্ঠানের সামন পিছন দেখে ঘুমাতে যাই।

১৯ মে শুক্রবার সকালে আমার স্ত্রী প্রথমে ব্যবসা প্রতিষ্ঠিানের রুমটি ভিতর থেকে লক দেখতে পেয়ে আমাকে এসে বলে।  আমি তখন সামনে এসে জানালার গ্রীল কাটাসহ রুমের ভিতরের সবকিছু তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই।  পরে বিষয়টি থানায় খবর দিলে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ঘটনাস্থল পরির্দশন করেন। এসময় থানার এসআই ফারুক রুমের ভিতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

নগত টাকা, স্বর্ণলংকার, প্রয়োজনী কাগজপত্রাদিসহ প্রায় কয়েক লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে প্রতিষ্ঠানের মালিক রুহুল আমিন জানান।

অন্যদিকে মেসার্স রুহুল আমিন ট্রেডার্সে চুরির ঘটনায় চোরদলকে ধরতে পুলিশ তাদের জোড় তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে থানা সূত্রে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!