1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

পলাশবাড়ীতে জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী থানা বিএরপির উদ্যোগে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা-সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্য ছিল, ইফতার পূর্ব থানা বিএনপি নেতা শাহ আলম সরকার ও আবুল কালাম আজাদের  যৌথ নেতৃত্বে একটি র‌্যালি রাব্বি মোড় থেকে বেরিয়ে সদরের উত্তর বাসষ্ট্যান্ড প্রদক্ষিন করে এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বর এসে শেষ হয়। পরে ওই বিদ্যালয় মার্কেট ভবনের উপর তলায় এক আলোচনা সভা বিএনপি সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বিগত ১৯৮১ সালের ৩০ মে চট্রগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমানের স্মৃতিচারণ করা হয়। জিয়াকে নির্মম হত্যার ষড়যন্ত্র-দুরভিসন্ধির  নেপথ্যের নানা তথ্য তুলে ধরে সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদীদল বিএনপি পলাশবাড়ী থানা শাখার সংগ্রামী সভাপতি, একাধিকবার কারা নির্যাতিত শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মিজানুর রহমান সেলিম, জাতীয়তাবাদী ওলামাদল জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, থানা ছাত্রদল যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু ও ছাত্রদল পৌর কমিটির আহবায়ক মিতু রায়হান ছাড়াও থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহের বিভিন্ন স্তরের প্রমুখ নেতৃবৃন্দ। শেষে শাহাদাত বার্ষিকীর বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!