1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

ধসে পড়েছে এভারেস্টের চুড়ায় ওঠার গুরুত্বপূর্ণ পথ হিলারি স্টেপ

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ মে, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

গত বছর কিছু ছবিতে দেখা গিয়েছিলো যে হিলারি স্টেপের আকার বদলে গেছে। সম্পূর্ণ খাড়াভাবে উঠে যাওয়া এই পথটি ছিলো ১২ মিটার।

এটি ছিলো এভারেস্টে ওঠার সর্বশেষ বড় চ্যালেঞ্জ।

ব্রিটেনের পর্বতারোহী টিম মোসডেল এ সপ্তাহের শুরুতেই এভারেস্টের চুড়ায় ওঠার পর প্রথম আবিষ্কার করেন যে হিলারি স্টেপ ধসে পড়েছে।

বেজ ক্যাম্পে নামার পর নিজের ফেইসবুক পাতায় তিনি লিখেছেন তার অভিজ্ঞতার কথা।

বিশ্বে প্রথমবার এভারেস্টের চুড়ায় ওঠার কৃতিত্ব নিউজিল্যান্ডের পর্বতারোহী স্যর এডমুন্ড হিলারির।

তিনি উঠেছিলেন ১৯৫৩ সালে। তাঁর নামেই ঐ পথটির নামকরণ।

তাঁর পরে হিমালয়ের নেপাল অংশ হয়ে পৃথিবীর যত পর্বতারোহী এভারেস্টের চুড়ায় উঠেছেন, বরফে ঢাকা ঐ পাথুরে পথটি তাদের সবাইকে পার হতে হয়েছে।

এভারেস্টে ওঠার সবচেয়ে জটিল অংশ ছিলো এই হিলারি স্টেপ। ২৯ হাজার ফিট উচ্চতায় এর অবস্থান।

২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো তাতেই এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এখন সেখানে অবশিষ্ট আছে পাথরের কয়েকটি চাই। ঐ ভূমিকম্পে মাউন্ট এভারেস্টের উচ্চতাও কমে গিয়েছিলো এক ইঞ্চির মতো।

নেপাল ও তিব্বতের অংশে হিমালয়ের পর্বতগুলোর চুড়ায় ওঠা এমনিতেই বিপজ্জনক।

মাত্র গতকালই চারজন পর্বতারোহী নিহত হয়েছেন।

এখন হিলারি স্টেপ ধসে পড়ায় এভারেস্টের চুড়া পর্যন্ত যাওয়া আরো বিপজ্জনক হয়ে উঠবে বলে পর্বতারোহীরা উদ্বেগ প্রকাশ করছেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!