1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

ধর্ষক গ্রাম পুলিশ তাই চেয়ারম্যান…!

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে পুত্র বধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক গ্রাম পুলিশ শ্বশুড়ের নামকা ওয়াস্তে গ্রাম্য সালিশ করে ছেড়ে দিলেন ইউপি চেয়ারম্যান। অভিযোগ রয়েছে টাকা বিনিময়ে এবং গ্রাম পুলিশ হওয়ার সুবাদে এহেন ন্যাক্কারজনক ঘটনার পরেও ন্যায় বিচার পেল না পুত্র বধু।

এলাকাবাসি ও ধর্ষিতার নিকট থেকে জানা গেছে, ১২ এপ্রিল সকালে নওহাটি চাচিয়া গ্রামের গ্রাম পুলিশ মমতাজ উদ্দিনের ছেলে মমিনুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননীকে একা বাড়িতে অবস্থান করছিল। মমিনুল ইসলাম জীবিকার সন্ধানে ঢাকায় চাকরি করে। এই সুযোগকে কাজে লাগিয়ে লম্পট শ্বশুড় পান খাওয়ার কথা বলে পুত্র বধুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় পুত্র বধুর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শ্বশুড় সটকে পড়ে। পরবর্তীতে পুত্র বধু বিষয়টি চেয়ারম্যান ও  এলাকাবাসিসহ তার ভাইকে জানায়। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বার-বার সালিশি বৈঠকের কথা কালক্ষেপণ করে। এব্যাপারে ওই গৃহবধুর ভাই দেলওয়ার হোসেন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে ৩০ এপ্রিল রবিবার নওহাটি চাচীয়া গ্রামের হোসেন আলীর বাড়ির উঠানে সালিশি বৈঠকের ব্যবস্থা করে। সালিশি বৈঠকে চেয়ারম্যান ধর্ষক গ্রাম পুলিশ হওয়ায় প্রহসনমূলক বিচার করে ধর্ষক শ্বশুড়কে ছেড়ে দেয়। ওই গৃহবধু জানান-তার শ্বশুড় চেয়ারম্যানসহ মাতাব্বরদেরকে মোটা অংকের টাকা ঘুষ দিয়েছে। যার কারণে চেয়ারম্যান তাকে ছেড়ে দেয়। তিনি আরও বলেন এ ঘটনার পর তার শ্বশুড় জমি বন্ধক রেখে ওই টাকা ঘুষ দিয়েছে। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুুর সাথে মোবাইল-ফোনে যোগযোগ করলে তাকে পাওয়া যায়নি। ওই গৃহবধু ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!