সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

দিল্লিতে ফের গাড়ির ভিতর গণধর্ষণ করে রাস্তায় ছুড়ে ফেলা হল তরুণীকে!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর বুকে ফের নির্ভয়া কাণ্ডের ছায়া! গণধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে তরুণীকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে। দিল্লির গুরুগ্রামের ঘটনা।

বছর বাইশের ওই নির্যাতিতা আদতে সিকিমের বাসিন্দা। এখন তিনি গুরুগ্রামের সেক্টর ১৭-য় থাকেন। রবিবার ভোররাতে মধ্য দিল্লির কন্নট প্লেস থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, ওই তরুণী যখন প্রায় বাড়ির কাছাকাছি, ঠিক সেই সময় তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁকে অপহরণ করে একটি ছোট গাড়িতে জোর করে তুলে নেওয়া হয়। এর পর গুরুগ্রাম থেকে পশ্চিম দিল্লির নজফগড়ের দিকে রওনা দেয় গাড়িটি। চলন্ত গাড়িতেই তরুণীকে ধর্ষণ করে তারা। এর পর গুরুগ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নজফগড়ের রাস্তায় দুষ্কৃতীরা তরুণীকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চম্পট দেয়।

স্থানীয় লোকজনের সাহায্যে কোনও রকমে স্থানীয় থানায় পৌঁছান নির্যাতিতা। সেখান থেকে গুরুগ্রাম পুলিশের কাছে খবর পৌঁছয়। নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে এক জনের নাম দীপক বলে জানিয়েছেন তিনি। তাঁর উপর অত্যাচার চালানোর সময় বাকি দু’‌জন নাকি তাকে ওই নামেই ডাকছিল। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে গুরুগ্রাম পুলিশ। যে গাড়িতে ওই ঘটনা ঘটেছে সেটিরও খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। অভিযুক্তদের নাগাল পেতে গুরুগ্রাম এবং নজফগড়ের বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে। ২০১২-র ১৬ ডিসেম্বর অবিকল এক কায়দায় নির্ভয়াকে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ করে একদল দুষ্কৃতী। প্রায় চার বছর পর, এ মাসের শুরুতে সেই অপরাধীদের মধ্যে চার জনকে ফাঁসির সাজা শুনিয়েছে শীর্ষ আদালত। তাতেও পরিস্থিতি বদলায়নি।

দু’‌দিন আগেই বছর তেইশের এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে দিল্লি সংলগ্ন রোহতক থেকে।সূত্র- আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft