1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

ঢাকার কেরানীগঞ্জে ২৭ জন ‘সমকামী’ আটক করেছে র‍্যাব

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব সমকামী সন্দেহে ২৭ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত তিনটার সময় ঢাকার কাছে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

র‍্যাব-১০’র অধিনায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানিয়েছেন, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু তরুণ একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়।

গতরাতেও তারা সেখানে জড়ো হয়েছে, এমন খবর পেয়ে র‍্যাব সদস্যরা কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে।

“তাদের কাছে কিছু মাদক পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে তারা সমকামিতার সাথে জড়িত। এ সমকামিতার সাথে জড়িত কিছু জিনিসপত্র যেমন কনডম, লুব্রিকেটিং জেল আটক করা হয়েছে,” বলছিলেন র‍্যাব ১০’র অধিনায়ক।

মি. মাতুব্বর জানিয়েছেন, যাদের আটক করা হয়েছে তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং এদের বেশিরভাগই ছাত্র।

ফেসবুক এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তারা কেরানীগঞ্জের কমিউনিটি সেন্টারে জড়ো হতো। প্রতিবার জড়ো হলে কমিউনিটি সেন্টারের মালিককে ১০ হাজার টাকা ভাড়া দেয়া হয়।

এলাকাবাসীকে উদ্ধৃত করে র‍্যাব জানিয়েছে, সাধারণত প্রতি দেড় থেকে দুইমাস পর বৃহস্পতিবারে তারা জড়ো হতো।

র‍্যাব অধিনায়ক মি: মাতুব্বর জানান, “তারা স্বীকার করে যে তারা মূলত ঐ কাজেই (সমকামিতায় লিপ্ত হওয়া) আসে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গতকাল ঐ কাজে লিপ্ত হতে পারেনি। তার আগেই তারা অ্যারেস্ট (গ্রেফতার) হয়েছে।”

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

তবে সমকামিতার কথা স্বীকার করলেও গতরাতে গ্রেফতার হওয়ার আগে তারা সমকামিতায় লিপ্ত হয়নি, সেজন্য তাদের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনা হচ্ছে না বলেও জানিয়েছেন র‍্যাব অধিনায়ক।

র‍্যাবের এই কর্মকর্তা জানাচ্ছেন, বাংলাদেশের আইনে সমকামিতা একটি অপরাধ।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!