1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

‘টেক্সটাইল ইন্ডিয়া ২০১৭’এ অংশগ্রহণের জন্য বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের আমন্ত্রণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

ভারতের গুজরাটের গান্ধীনগরে আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী ‘টেক্সটাইল ইন্ডিয়া ২০১৭’এ অংশগ্রহণের জন্য বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ আমন্ত্রণ উপলক্ষে ভারতের সিনথেটিক ও রেয়ন টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এসআরটিইপিসি) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সমন্বয়ে একটি প্রতিনিধিদল আজ ঢাকা সফর করেছেন।
প্রতিনিধি দলটি এ উদ্দেশে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) ঊর্ধ্বতন সদস্যের সঙ্গে বৈঠক করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিতব্য এ ‘টেক্সটাইল ইন্ডিয়া ২০১৭’র উদ্বোধন করবেন।
এটি হবে বস্ত্র ও হস্তশিল্প খাতের জন্য একটি বিপুল আয়োজন। যেখানে ‘কারখানা থেকে সুতো, সুতো থেকে কাপড়, কাপড় থেকে ফ্যাশন’সহ ভারতীয় বস্ত্রশিল্প খাতের সকল ধরণের পণ্য প্রদর্শিত হবে।
‘টেক্সটাইল ইন্ডিয়া ২০১৭’এ অংশগ্রহণকারীদের জন্য প্রায় ২ হাজার ৫শ’ আন্তর্জাতিক ক্রেতা, আন্তর্জাতিক ও ভারতীয় পণ্য প্রদর্শনকারী এবং ১৫ হাজার ভারতীয় ক্রেতাদের সঙ্গে বি টু বি বৈঠকেরও সুযোগ সৃষ্টি করবে।
প্রদর্শনীর দ্বিতীয় দিনে ৩৩টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রখ্যাত আন্তর্জাতিক বক্তা ও শিল্পনেতারা বস্ত্র ও হস্তশিল্পের বিভিন্ন খাতের উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
তিন দিনব্যাপী এ আয়োজনের শেষ দিনে বস্ত্রখাত সংক্রান্ত ছয়টি ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদা বৈশ্বিক সম্মেলনও অনুষ্ঠিত হবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!