1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তারা নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম রানা (৫০) ও তার সহযোগী আলিম উদ্দিন (৬০)।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার বহররমপুর নতুন রাস্তার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম রানার বাড়ি কোটচাঁদপুরের বকশিপুর গ্রামে এবং তার বাবার নাম ফকির চাঁদ মন্ডল। আলিম উদ্দিনের বাড়ি একই উপজেলার বহরমপুর গ্রামে এবংতার বাবার নাম সলেমান মন্ডল।

এছাড়া বন্দুকযুদ্ধের সময় তাদের তিনজন আহত হয়েছেন বলে জানায় র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, চরমপন্থীরা নতুন রাস্তার বটতলা মোড়ে গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদে তার নেতৃত্বে র‌্যাব অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হুসাইন তাদের মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, বন্দুকযুদ্ধের সময় হাবিলদার মহসিন, কনস্টেবল রফিকুল ইসলাম ও আবুল কালাম আহত হয়েছেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড গুলিসহ ২টি একনলা বন্দুক, এক রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, একটি হাসুয়া ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে জানান মেজর মনির আহমেদ।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানিয়েছেন, নিহতরা হত্যাসহ বিভিন্ন মামলার আসামি ছিলেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!