1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানা’ থেকে সুইসাইডাল ভেস্ট ও বিপুল বোমা উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চালিয়ে সুইসাইডাল ভেস্ট আর বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব ৬-এর কর্মকর্তা মেজর মনির আহমেদ বিবিসিকে বলেন, ”গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, এই বাড়িতে নব্য জেএমবির কয়েকজন সদস্য রয়েছে। মঙ্গলবার ভোর থেকে আমরা অভিযান শুরু করি।”

”ওই এলাকার প্রায় ১০টি বাড়িতে অভিযান চালিয়ে দুটি সুইসাইডাল ভেস্ট, বোমা বানানোর সরঞ্জাম, বোমার জেল পাওয়া যায়। সেখানে এন্টি পার্সোনেল মাইনের মতো বস্তু পাওয়া গেছে, যা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের ডাকা হয়েছে”, বলে জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

এর আগে গত ৭ই মে ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলা গ্রামে একটি জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাটল স্প্লিট’ অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট, যেখানে নিহত হয় দুজন।

গত এপ্রিলে এই জেলার একটি এলাকায় আরেক দফা অভিযান চালায় পুলিশ।সূত্র- বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!