1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

ছয় দিনে দু’বার এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ মে, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জীবনে একবার জয় করতে পারাটা পর্বতারোহীদের জন্য আজীবনের স্বপ্ন।

কিন্তু একবার নয়, এক সপ্তাহরে কম ব্যবধানে দু’বার এভারেস্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের পর্বতারোহী আনশু জামসেনপা।

৩৭ বছর বয়সী এ নারী দুই সন্তানের জননী। এভারেস্টের চুড়ায় তিনি একবার উঠেন গত ১৬ই মে। এরপর গত ২১শে মে তিনি আবারো সেটি জয় করেন ভারতের অরুণাচল প্রদেশের এ পর্বতারোহী।

নেপালের কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছে। এ সপ্তাহরে কম সময়ে দুইবার এভারেস্ট করে তিনি বিশ্ব রেকর্ড করেছেন।

আনশু জানসেনপা যে সময়টিতে দুইবার এভারেস্ট জয় করলেন, সে সময় এভারেস্ট অভিযানে গিয়ে তিনজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

হিমালয়ের তিব্বতীয় অংশে একজন অস্ট্রেলীয় পর্বতারোহী এবং নেপালের অংশে একজন স্লোভাক ও আরেকজন আমেরিকান পর্বতারোহী মারা যায়।

ভারতের পর্বতারোহী আনশু জানসেনপা এর আগেও পরপর দু’বার এভারেস্ট জয় করেছেন। কিন্তু তখন সেটি ছিল ১০ দিনের ব্যবধানে।

সর্বশেষ দুবার এভারেস্ট বিজয় করার মাধ্যমে তিনি এনিয়ে মোট পাঁচবার এভারেস্টে উঠলেন।

এর আগে নেপালের একজন পর্বতারোহী ২০১২ সালে এক সপ্তাহের ব্যবধানে দু’বার এভারেস্ট জয় করেছিলেন।

ভারতীয় পর্বতারোহী আনশু জানসেনপার স্বামী জানিয়েছেন, তিনি সবসময় চাইতেন পরপর দুবার এভারেস্ট জয় করতে।

২০১৪ সালে তিনি একবার এ চেষ্টা করলেও তুষার ঝড়ের কারণে সফল হতে পারেননি। এছাড়া ২০১৫ সালে একবার তিনি পরিকল্পনা করেছিলেন।

কিন্তু নেপালে ভূমিকম্পের কারণে সেটি সম্ভব হয়নি।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!