1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

চিনিশিল্পের উন্নয়নে আখচাষী-শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের একসাথে কাজ করতে হবে —বিএসএফআইসির চেয়ারম্যান একেএম দেলোয়ার হেসেন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বর্তমান জন ও কৃষকবান্ধব সরকারের বিপুল উন্নয়ণ কর্মকান্ডের অংশ হিসেবে চিনিশিল্পের উন্নয়নে অংশীদার হয়ে আখচাষী-শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাদের একসাথে কাজ করতে হবে। কতিপয় স্বার্থান্বেষী মানুষের চক্রান্তের হাত থেকে বৃহৎ এ জাতীয় সম্পদটি রক্ষা করতে ভূমিকা পালনকারী সকল স্তরের মানুষকে ধন্যবাদ জানিয়ে  বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যান একেএম দেলোয়ার হেসেন শনিবার বিকেলে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের প্রধান ফটক প্রাঙ্গনে অনুষ্ঠিত আখচাষীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী সিকদারের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার প্রধান সিপিই আখতার হোসেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এসএম জালাল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, প্রবীণ আখচাষী জিন্নাত আলী প্রধান, মোহাম্মদ আলী, ফেরদৌস  আলম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আনোয়ার হোসেন আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) রেজাউল করিম। বিএসএফআইসির চেয়ারম্যান আরো বলেন, বিশাল সম্পদের অধিকারী এ চিনিকলের সকল সম্পদের সঠিক ব্যবহার করে বহুমুখি উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে এ চিনিকলটিকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ও সংস্থা কাজ শুরু করেছে। পরে চিনিকলের ব্যাগিং হাউজে খোলাবাজারে বিক্রির জন্য চিনির পলিব্যাগ প্যাকিং কার্যক্রম পরিদর্শন করে সেখানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!