1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

চিত্রশিল্পী ভ্যানগগের সঙ্গে চেহারার হুবহু মিল?

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ মে, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

কী ভেবেছিলেন অস্ট্রেলিয়ার এক চিত্রশিল্পী ম্যাট বাটারওয়ার্থ যখন বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের মত সেজে তিনি মেলবোর্নের নামকরা আর্ট গ্যালারিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন?

শুধু যাওয়াই নয়, প্রদর্শনশালার বাইরে তিনি একটা বিজ্ঞপ্তিও ঝুলিয়েছিলেন:

”ভ্যান গগের মত হুবহু চেহারার সঙ্গে সেলফি তুলতে চান – বিনামূল্যে?”

অস্ট্রেলিয়ায় এ যাবতকালের সবচেয়ে বিশাল ভ্যান গগের ছবির প্রদর্শনী চলছিল জাতীয় প্রদর্শনশালায়। প্রথমে গুটি গুটি দুচারজন এসেছিল তার সঙ্গে ছবি তুলতে।

এরপরই শুরু হয়ে গেল ছবি তোলার জন্য ”হুড়োহুড়ি” ।

”আমার সঙ্গে সেলফি তোলার জন্য সে কী ঠেলাঠেলি। অজানা অচেনা মানুষ আমাকে ক্রমাগত জড়িয়ে ধরে ছবি তুলছে,” বলছিলেন মিঃ বাটারওয়ার্থ।

মাত্র ৯০ মিনিটে তিনি ১৪৭টি সেলফি ছবির জন্য পোজ দিয়েছেন। ”শিশু থেকে বৃদ্ধ – ছবি তুলতে তুলতে আমার ফোনের ব্যাটারি শেষ।”

তার মাথায় আইডিয়া আসে যখন লোকে তাকে বলে তাকে হুবহু উনিশ শতকী চিত্রশিল্পী ভ্যান গগের মত দেখতে। ৩৭ বছর বয়সে কার্যত আত্মহননের পথ বেছে নেবার আগে এই শিল্পী নিজের কান কেটে ফেলেছিলেন।

”আমার মনে হয়েছিল বিখ্যাত মানুষদের সঙ্গে সেলফি তোলাটা এখন ক্রেজ। যেহেতু আমার সঙ্গে ভ্যান গগের চেহারার মিল আছে আমি ভেবেছিলাম এই সোসাল মিডিয়া আর সেলফির যুগে মানুষ আইডিয়াটা লুফে নেবে।”

তবে চিত্রশিল্পী ভ্যান গগের সঙ্গে চেহারার মিল শুধু মিঃ বাটারওয়ার্থেরই নেই।

গত বছর ব্রিটেনে আয়োজিত ”আই এম ভিনসেন্ট” অর্থাৎ আমি ভিনসেন্ট ভ্যান গগ নামে এক প্রতিযোগিতায় নিজেদের ছবি পাঠিয়ে অংশ নিয়েছিলেন পৃথিবীর ৩৭টি দেশ থেকে ১২৫০ জন প্রতিযোগী।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!