1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

চাকুরী জাতীয়করণের দাবিতে গাইবান্ধায় অবিভাগীয় ডাক কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ১৯৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ অবিভাগীয় ডাক কর্মচারীদের চাকুরী অবিলম্বে জাতীয়করণ, স্বল্পমূল্যে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু এবং ডাক ব্যবস্থার আধুনিকায়নের দাবিতে গতকাল বুধবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ গাইবান্ধা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ সমন্বয়ক কমরেড গোলাম রব্বানী, জেলা ফোরাম সদস্য অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, অবিভাগীয় ডাক কর্মচারী সংগ্রাম পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, জেলা কমিটির সদস্য ফয়জার রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রতি বছর বাজেটের আকার বাড়লেও অবিভাগীয় ডাক কর্মচারীদের বেতন-ভাতা বাড়ছে না। তারা বলেন, সরকার একদিকে বিভাগীয় সরকারি একজন পোষ্টম্যানকে প্রতিমাসে প্রায় ১৬ হাজার টাকা বেতন দিচ্ছে। অন্যদিকে একজন অবিভাগীয় পোষ্টম্যানকে মাত্র ২ হাজার ৪৫০ টাকা মাসিক ভাতা দিচ্ছে। বক্তারা অবিলম্বে এ বৈষম্য দূর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং তিন দফা দাবিতে অবিভাগীয় ডাক কর্মচারীদের ঐক্যবদ্ধ হবার জন্য আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!