1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘেরাও, বিস্ফোরকসহ আটক ৩

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চানপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। এ সময় পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ তিনজনকে আটক করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এই তথ্য নিশ্চিত করেছেন।

লে. ক. মাহবুব বলেন, ‘চানপুরের ঘিরে রাখা বাড়িটি থেকে তিনজনকে আটক করা হয়েছে। দুপুর নাগাদ ঘিরে রাখা বাকি দুইটি বাড়িতে অভিযান শেষ হতে পারে।

এর আগে বুধবার ভোরে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়। মাহবুব বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, একটি আমবাগানে জঙ্গিদের ৩০ জন একটি বৈঠক করবে। সেই তথ্য অনুযায়ী আমরা সেখানে যাই। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এরপর আমরা চারটি পয়েন্টে তল্লাশি চৌকি বসাই। ভোররাতে রুহুলপুর থেকে তিন জনকে আটক করা হয়।’

আটকৃতরা হলো- সুকুদ্দি, সাইফুল ও জাহাঙ্গীর। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি গোমস্তাপুর।

মাহবুব বলেন, ‘আটক তিন জনের সঙ্গে আরও কয়েকজনের যোগসূত্র থাকার কথা। তাদের নিয়েই আমরা অভিযান চালাচ্ছি। এরই মধ্যে চানপুরের বাড়িটিতে তল্লাশি শেষ করেছি। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। তবে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। সে জঙ্গি কিনা, তা পরে জানা যাবে।’ বাকি দুইটি বাড়িতে আরও তিন-চার জন থাকতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার ভোর থেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চানপুর, বালুগ্রাম ও শিমুলতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!