1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল সমাবেশ ও স্মারকলিপি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজে শিক্ষক ক্লাশরুম-আবাসন-পরিবহন সংকট নিরসনে আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সোমবার গাইবান্ধা সরকারি কলেজে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখা এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে সংগঠনটি জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করে।

বিক্ষোভ মিছিল শেষে মাহবুব আলম মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শামীম আরা মিনা, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শান্ত, জুয়েল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র সংখ্যার বিচারে জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার প্রধান ধারা, শিক্ষার্থী প্রায় ১৫ লাখ। কিন্তু প্রতিষ্ঠার ২৪ বছর পরও বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম আয়োজন ছাড়াই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাঠদান প্রক্রিয়া। চারটি অনার্স আর একটি মাস্টার্স ব্যাচের পাঠদানের জন্য প্রয়োজনীয় শিক্ষক-ক্লাশরুমের বন্দোবস্তটুকুও নেই। নিয়ম অনুযায়ি কোন কলেজে অনার্স থাকলে প্রত্যেক বিভাগে ন্যুনতম ৭ জন এবং মাস্টার্স থাকলে ১৩ জন শিক্ষক থাকতে হবে। কিন্তু গাইবান্ধা সরকারি কলেজসহ কোন কলেজেই এই ন্যুনতম পরিমাণ শিক্ষক নেই। শিক্ষা আয়োজনের এ সমস্যার সাথে যুক্ত হয়েছে প্রতি বছর বেতন ফি বৃদ্ধি। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা নিম্নবিত্ত-মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীদের নিকট ‘মরার উপর খড়ার ঘা’।

বক্তারা আরও বলেন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, স্বতন্ত্র পরীক্ষা হল ও অবকাঠামোগত আয়োজনে ক্লাশ নিশ্চিত, ছাত্রদের জন্য লাইব্রেরী-সেমিনারে পর্যাপ্ত বই সরবরাহ, হল-হোষ্টেল ও পরিবহন ব্যবস্থা করে ছাত্রদের শিক্ষা ব্যয় কমানো এবং গাইবান্ধা সরকারি কলেজে ডিগ্রী পাশ শিক্ষার্থীদের জন্য প্রিভিয়েস কোর্স চালু করতে হবে। উপরোক্ত সমস্যা-সংকট নিরসনে সংগঠনটির নেতাকর্মীরা গাইবান্ধা সরকারি কলেজের সকল ছাত্রছাত্রীদের নিকট হতে স্বাক্ষর সংগ্রহ করে জনমত সৃষ্টির লক্ষ্যে প্রায় এক মাস ধরে কাজ করে আসছে। সমাবেশে বক্তারা এইসব সমস্যা সংকট নিরসনে প্রয়োজনীয় জাতীয় বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!