1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ মে, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করে প্রতিবাদ জানায় এলাকাবাসী। সোমবার সকালে সদর উপজেলার গোপালপুর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে এলাকার শতশত শিশু, নারী, পুরুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম, চানদু মিয়া, উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু, ইউপি সদস্য মিজানুর রহমান, পল্লী চিকিৎসক আবুল কাশেম, আবুল বাসার সিরাজী তারা, শাহীন আলম, রাহেলা সিদ্দিকা, মনিরা আক্তার মনি প্রমুখ।

বক্তারা বলেন, সদরের গোপালপুর গ্রামের হারুন মিয়া দীর্ঘদিন ধরে তার বাড়ীতে জিকিরের নামে গাজার আসর বসায়। গত শুক্রবার অনেকের সাথে মাইশা পাগলাও ওই আসরে অংশ নেয়। শুক্রবার হারুনের প্রতিবেশী সাড়ে ৩ বছরের এক দিনমজুর কন্যাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী শ্মশানঘাটে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনার পরপরই মাইশা পাগলা হারুন ও এলাকার দু’একজনের সহায়তায় পালিয়ে যায়। অসুস্থ শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণ চেষ্টাকারী মাইশা পাগলা ও সহায়তাকারীদের শাস্তির দাবী জানান।

এ ঘটনায় মাইশা পাগলা ও হারুনকে আসামী করে সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ প্রথমে হারুনকে এবং পরে টাঙ্গাইল থেকে মাইশা পাগলাকে গ্রেফতার করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!