1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

গাইবান্ধায় র‌্যাবের হাতে ডাকাত সরদার আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের ডাকাত সরদার মনু মিয়াকে (৩৫) আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলছড়ি উপজেলার মদনের পাড়া গ্রামের একটি বাড়ী থেকে তাকে আটক করা হয়।

মনু মিয়া ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি গ্রামের লাল মিয়ার ছেলে। তার বাবা ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বর্তমানে তিনি ফজলুপুর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি।

ফুলছড়ি থানার পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, মনু মিয়া একজন ডাকাত সর্দার। চরাঞ্চলে এবং নদীপথে তার নেতৃত্বে মাঝে মধ্যেই ডাকাতি সংঘটিত হয়। কিন্তু তাকে আটক করা সম্ভব হচ্ছিল না। তার বিরুদ্ধে ফুলছড়ি থানাসহ দেশের বিভিন্ন থানায় কয়েকটি ডাকাতি মামলা রয়েছে। ২০১২ সালের ফুলছড়ি থানার একটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী তিনি।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি হাবিবুর রহমান  জানান, গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল মদনের পাড়া গ্রামের ওই বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ২০১২ সাল থেকে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে আইনশৃংখলা বাহিনী। কিন্তু মাঝে মধ্য তিনি নদীপথে ডাকাতি করে আত্মগোপনে থাকতেন। তাই তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!