1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় যৌতুকের মামলায় মেজর স্বামীর গ্রেফতার ও সন্তানের খোঁজ দাবি করে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় যৌতুকের মামলায় স্বামীকে গ্রেফতার ও শিশু সন্তানের খোঁজ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক মেজরের স্ত্রী। বুধবার দুপরে জেলা প্রেসক্লাবে মেজর সাইফুল হকের স্ত্রী শামীমা নাসরিন সংবাদ সম্মেলন করেন।

মেজর একেএম সাইফুল হক চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত (বিএ নং- ৫২২০)। তার বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু গত চার মাসেও সাইফুল হক গ্রেফতার না হওয়ায় অবিলম্বে তার গ্রেফতার দাবি ও ১৩ বছর বয়সের ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন শামীমা নাসরিন।

লিখিত বক্তব্যে শামীমা নাসরিন জানান, ভালোবেসে ২০০২ সালের ২৫ জুন সাইফুল হককে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই সাইফুল যৌতুকের দাবি করেন। একপর্যায়ে ইনস্যুরেন্সের কথা বলে স্ত্রীর কাছ থেকে কৌশলে কাগজে স্বাক্ষর নিয়ে প্রতারণার মাধ্যমে তাকে তালাক দেন সাইফুল। পরবর্তীতে চাকরির অসুবিধা হতে পারে বিবেচনায় ওই বছরের ৭ ডিসেম্বর আবারো তাদের বিয়ে হয়। তাসিনুল হক নামে তাদের ১৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

শামীমা আরো জানান, ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে সাইফুল তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। যৌতুকের টাকা না দিলে সংসার করতেও অস্বীকৃতি জানান সাইফুল। এ অবস্থায় গত দু’বছর ধরে গাইবান্ধার থানাপাড়ায় বাবার বাড়িতে অবস্থান করছেন তিনি। গত বছরের ২২ আগস্ট তিনি সাইফুলের বিরুদ্ধে গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক বিরোধী আইনে মামলা করেন।

গত ১১ ডিসেম্বর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখন পর্যন্ত সাইফুল গ্রেফতার না হওয়ায় শামীমা উদ্বেগ প্রকাশ করে বলেন, আমার সন্তানকে কোথায়, কি অবস্থায় রাখা হয়েছে তাও আমি জানি না।

শামীমা নাসরিনের আইনজীবী সারওয়ার হোসেন বাবুল জানান, মেজর সাইফুল হককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত। এরপর আরো তিনটি ধার্য দিন চলে গেলেও সাইফুল হাজির হননি। ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু এখন পর্যন্ত সাইফুল  গ্রেফতার হননি। তিনি আদালতের মামলায় কোনও আইনজীবীও নিযুক্ত করেননি। এ বিষয়ে মেজর সাইফুল হকের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!