1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধায় ঢাকাটাইমস ২৪ ডটকমের প্রতিষ্ঠা বার্ষিক পালিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ ঢাকাটাইমস ২৪ ডটকমের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধা পালিত হল। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক তার বক্তব্যে বলেন, ঢাকাটাইমস ২৪ ডটকম বাংলাদেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল। সবধরনের খবর পাওয়া যায় এই অনলাইন নিউজপোর্টালে। যার কারণে দ্রুত সময়ে বাংলাদেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে ঢকাটাইমস ২৪ ডটকম।

২৬ মে শুক্রবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমসের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

ঢাকাটাইমসের গাইবান্ধা অফিসের আয়োজনে প্রথমে সাংস্কৃতি অনুষ্ঠান ও পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকাটাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টিআইবির সদস্য আফরোজা বেগম লুপু, সদর থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, দেশটিভির জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, গাইবান্ধা জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি রেজাউন নবী রাজু, গাইবান্ধা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ হাবিবুর রহমান,৭১ টিভির প্রতিনিধি সামিম আল সাম্য, বাংলভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক, চ্যনেলআই জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এসএম বিপ্লব, অনলাইন পরিবর্তন জেলা প্রতিনিধি আব্দুল হান্নান আকন্দ, ঢাকাটাইমসের উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, অনলাইন জাগোনিউজ জেলা প্রতিনিধি রওশন আলম পাপুল, অনলাইন ডেইলি জাগরনের জেলা প্রতিনিধি রিপন আকন্দ, দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি খালেদ হোসেন, দৈনিক স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি মাহাবুব মোর্শেদ, দৈনিক স্বাধীন সংবাদের রংপুর বিভাগীয় প্রতিনিধি রবিন সেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকাটাইমসের স্টাফ রিপোর্টার উত্তম সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদী হাবিবা সুলতানা (পলাশ)।

অনুষ্ঠানে বক্তৃতায় গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বলেন, এখন আর ঘুম  থেকে সকালে উঠে মানুষকে পত্রিকা খুঁজতে হয়না। সকালে ঘুম থেকে উঠে মুঠোফান হাতে নিয়ে সব খবর জানা যায়। আর এই খবর খোঁজার অন্যতম একটি পোর্টাল হচ্ছে ঢাকাটাইমস।

তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে ঢাকাটাইমস ও এই সময় পত্রিকার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই সাথে জনপ্রিয় নিউজপোর্টাল ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান দোলনের দীর্ঘায়ু কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!