1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

গরমে স্বাস্থ্য সচেতনতার টিপস

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। রোদের তাপে পুড়ে যাচ্ছে শরীর। ঘরে থাকলেও এবং বাইরে বের হলেও ঘাম ঝরছেই। তাই এ সময় কিছু অসুখ-বিসুখ আপনাকে ধাওয়া করতে পারে। তবে জেনে নিন সেগুলো সম্পর্কে-

পানিশূন্যতা:
ঘাম হলে শরীর পানিশূন্য হয়। পানিশূন্যতা শরীরকে দুর্বল করে তোলে। রক্তচাপ কমে যায়। অজ্ঞান হয়ে যেতে পারে কেউ কেউ। এমনকি ক্ষেত্রবিশেষে কিডনিও আক্রান্ত হতে পারে। তাই প্রচুর পানি ও পানিজাতীয় খাবার খেতে হবে।

জ্বর:
আবহাওয়ার চরম ভাবের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীর ভাইরাসে আক্রান্ত হয়। তাই এ সময়ে ভাইরাস জ্বরের প্রকোপ বেশি থাকে।
জ্বর হলে প্যারাসিটামল খাবেন, প্রচুর পানি ও ফলের রস খাবেন। অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। প্রতিরোধের উপায় হলো মশা থেকে নিজেকে বাঁচানো। দিনে ঘুমালে মশারি টাঙাবেন। মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করুন।

পেটের অসুখ
গরমে পিপাসা মেটাতে অনেকেই এ সময় বাইরের পানি পান করে। রাস্তার পাশের বিভিন্ন ধরনের শরবত খায়। এগুলো পানিবাহিত রোগের অন্যতম উৎস। ফলে টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, হেপাটাইটিসের মতো রোগ দেখা যায়। তাই বাইরের পানি বা শরবত পান থেকে বিরত থাকুন। তবে ডাবের পানি পান করতে পারেন।

ত্বকের সমস্যা
অতিরিক্ত গরমে ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। ত্বকে চুলকানি হতে পারে।  এ সময়ে ত্বকের একটি অতি সাধারণ সমস্যা হলো ঘামাচি। এ ছাড়া ঘাম শরীরে জমে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।

তাই পরামর্শ হল- পর্যাপ্ত পানি পান করুন। তরমুজ, বাঙ্গী, শসা, পেঁপে, বেলসহ অন্যান্য ফল খেতে পারেন। রোদে ছাতা ব্যবহার করুন।
বড় কোনো সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!