1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গণভবনে ডিউটির সময় ‘মিসফায়ারে’ পুলিশের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ মে, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের বাইরে বিশেষ নিরাপত্তা পুলিশের একজন সদস্য গতরাতে গুলিতে আহত হবার পর হাসপাতালে মারা গেছেন। তার ভাই বলছেন, ভুলবশত আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে তার মৃত্যু ঘটেছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।

শেরেবাংলানগরে গণভবনের বাইরে গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান, তিনি স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের একজন নায়েক ছিলেন। ভিআইপিদের নিরাপত্তার জন্য এই বিশেষ পুলিশ বাহিনী গঠিত হয়।

তার ভাই মাহমুদুল হাসান বিবিসি বাংলাকে বলেন, খুব ভোরবেলা তার কাছে একটি ফোন আসে যে তার ভাই অসুস্থ। এর পর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মৃত্যুর খবর পান।

তিনি জানান চিকিৎসকরা তাদের জানিয়েছেন, ‘মিসফায়ার’ অর্থাৎ ভুলবশত: বন্দুকের গুলি বেরিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সময় তিনি গণভবনের সামনেই ডিউটিতে ছিলেন বলে জানান মাহমুদুল হাসান।

কিন্তু কিভাবে গুলি বেরিয়ে তার গায়ে লাগলো – তা নিয়ে তিনি অন্য ডিউটিরতদের কাছ থেকে ‘পুরো খোঁজখবর এখনো নিতে পারেননি এবং এ বিষয়ে আর কিছু বলতে পারছেন না’ বলে জানান মি. হাসান।

পরে ময়না তদন্তের পর তাদের হাতে মৃতদেহ তুলে দেয়া হয়, এবং তারা গ্রামের বাড়িতে লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছেন বলে জানান মি. হাসান।

তিনি জানান, তার ভাই আতিকুর রহমান ২০০৮ সাল থেকে পুলিশে চাকরি করছেন। গণভবনের নিরাপত্তার কাজে যোগ দেন এক বছরের কিছু আগে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!