1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

কিশোরীর একান্ত সমস্যায় কি করবেন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

যৌবনের শুরুটা সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা যাকে বলি বয়ঃসন্ধিকাল। এসময় কিশোরীরা শরীরের ভেতরকার পরিবর্তনকে একটু একটু করে উপলব্ধি করতে শেখে। নিজের মধ্যে বাস করা আরও একটি সত্তার অস্তিত্বের সঙ্গে পরিচিত হয়।
শুধু তাই নয়, এসময় তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
বয়ঃসন্ধিকালে কিশোরীর শরীরের অন্যতম পরিবর্তন হলো মেনার্ক বা মাসিকের সূত্রপাত। এই বয়সে ৫ থেকে ১০ শতাংশ কিশোরী মাসিকের সময় তলপেটে অসহ্য ব্যথার অভিযোগ করে থাকে। কেউ কেউ স্কুল বাদ দিয়ে প্রায় শয্যাশায়ী হয়ে পড়ে।
মাসিক শুরুর প্রথম দিকে তাদের তলপেটে ব্যথা হয়। মাসিকের সময় জরায়ুর পেশির অস্বাভাবিক সংকোচন এ ব্যথার জন্য দায়ী।
উপসর্গ : কিশোরীরা মাসিক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকে তলপেটে ব্যথা শুরু হয়, যা কোমর ও ঊরুর ওপর অংশে ছড়ায়, বমি ভাব, অরুচি, দুর্বলতা, মাথাব্যথা, খিটখিটে মেজাজ হয়ে যায় তারা। অনেক সময় কারও এক-দুই দিনের ডায়রিয়াও হতে পারে।
পরিবারের দায়িত্ব : মাসিক শুরুর সময় কিশোরীরা অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ, নিজেদের প্রতি উদাসীন হয়ে ওঠে, একা একা থাকতে চায়। তাই প্রতিটি অভিভাবকের উচিত এসময় তাদের বাড়তি যত্ন নেয়া।
তবে এসব বিষয় নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কিশোরীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি সম্পর্কে দুশ্চিন্তা ও আতঙ্ক কমে যেতে থাকবে।

বেড রেস্ট নিতে হবে, চিকিৎসার প্রথম ধাপ হলো বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়া ও দুশ্চিন্তামুক্ত থাকা। এছাড়া তাদের স্বাভাবিক কাজকর্মে উৎসাহ দিন এতে তাদের সাহস বাড়বে।
পুষ্টিকর খাবার : পুষ্টিকর খাবার ও প্রচুর তরল খাবার দিন । এ সময় সঠিক ও পুষ্টিকর খাবার বয়ঃসন্ধি ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ, এনার্জি লেভেল এবং অন্যান্য বডি প্রসেসে সাহায্য করে।
কারণ এসময় ওদের শারীরিক বৃদ্ধি খুব দ্রুত হয়। প্রতিদিন তাজা ফল ও সবজি, শস্যদানা, দুধ ও দুধজাতীয় খাবার এবং উচ্চমাত্রার প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এ সবের পাশাপাশি মাল্টি ভিটামিন খাওয়াও জরুরি। কেননা, মাল্টি ভিটামিন পুষ্টিকর খাবারের বিকল্প হিসেবে কাজ করে।
চিকিৎসা : এ সমস্যার জন্য পরীক্ষা-নিরীক্ষার তেমন কোনো প্রয়োজন নেই। তবে এ ব্যথায় প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল জাতীয় ওষুধ দেয়া যেতে পারে। তবে ব্যথা প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।
শিশু বিশেষজ্ঞ ড. রাজিব সাহা
ইন্সস্টিটিউট অব চাইল্ড হেল্থ এন্ড শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর- ২, ঢাকা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!