1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

কানাডার আদালতের রায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হয়নি: রিজভী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ মে, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কানাডার কোনো আদালত রায় দিলেই বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়ে যায় না। আর ওই আদালতের রায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হয়নি।

বুধবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘একটি দেশের আদালত কিছু বলে দিলে তাতে সবকিছু প্রমাণ হয়ে যায় না। আর একজন ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে ‍চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না।’

রিজভ বলেন, ‘আমার মনে হয় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দুই এক মাস পর পর দেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যা হচ্ছে বলে জানাচ্ছে। সেগুলোকে বড় গ্রাহ্যের মধ্যে আনা উচিত।’

প্রসঙ্গত, কানাডা থেকে প্রকাশিত একটি বাংলা পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, যুবদল থেকে বিএনপির যুগ্ম মহাসচিব হওয়া এক নেতা ২০১৪ সালে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু বিএনপি সন্ত্রাসী কাজে লিপ্ত আছে, সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, সন্ত্রাসী কাজে লিপ্ত হতে পারে- এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে এই যুক্তি দেখিয়ে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে ঢুকতে দেননি।

ইমিগ্রেশন কর্মকর্তার এই আদেশের বিরুদ্ধে আপিল করেন ওই বিএনপি নেতা। আর এই আপিলের রায় প্রকাশ হয় গত ১২ মে। ফেডারেল কোর্টের বিচারক জে ফদারগিল আবেদনটি খারিজ করে দিয়ে রিভিউ আবেদনের নিষ্পত্তি করেন। তিনি বলেন, ‘ইমিগ্রেশন ডিভিশনের পর্যালোচনায় আমি কোনো ভুল খুঁজে পাইনি।’

এর আগে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত জুডিশিয়াল রিভিউর আবেদনে ফেডারেল কোর্টের বিচারক জাস্টিস ব্রাউন বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছিলেন বলে জানা যায়। তখনো দেশে এই বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছিল।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!