1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

‘উত্তর কোরিয়ার নেতাকে জৈব অস্ত্র দিয়ে হত্যার ষড়যন্ত্রে সিআইএ’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

সিআইএ উত্তর কোরিয়ার নেতা কিম জং আনকে জৈব-রাসায়নিক অস্ত্র প্রয়োগে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেছে দেশটির সরকার।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মিলে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পিয়ং ইয়ং এ কোন প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের সময় কিম জং আনকে তারা হত্যার পরিকল্পনা করছিল।

উত্তর কোরিয়া এই অভিযোগ করলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাকযুদ্ধ পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সিআইএ তেজস্ক্রিয় জৈবরাসায়নিক পদার্থ বা বিষ ব্যবহার করে কিম জং আনকে হত্যার ষড়যন্ত্র করে। এজন্যে তারা ‘কিম’ নামের এক উত্তর কোরিয়ান নাগরিককে ঘুষ দিয়ে এই কাজের জন্য ভাড়া করে।

পিয়ংইয়ং এ কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেয়ার সময় কিম জং আনের ওপর বিষ প্রয়োগের পরিকল্পনা ছিল তাদের। এই বিষ প্রয়োগের পর ছয় মাস বা বারো মাস পরেও তা কাজ করতে পারে।

‘কিম’ নামের লোকটিকে এই কাজের জন্য বিশ হাজার মার্কিন ডলার এবং একটি স্যাটেলাইট ট্রান্সমিটার রিসিভার দেয়া হয়েছিল বলেও অভিযোগ করছে উত্তর কোরিয়া।

তবে কিভাবে এই ষড়যন্ত্র বানচাল করা হয় তার বিস্তারিত উত্তর কোরিয়া জানায়নি।

‘সিআইএ এবং তাদের পুতুল দক্ষিণ কোরিয়ার সন্ত্রাসীদের নির্মমভাবে নির্মূল করা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা গত কয়েক সপ্তাহে বহুগুণ বেড়ে গেছে। উত্তর কোরিয়া এ সপ্তাহেই তাদের ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালাবে বলে কথা রয়েছে।সূত্র- বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!