1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

ইরানি মেসিকে নিয়ে উন্মাদনা, ধরে নিয়ে গেল পুলিশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১০ মে, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

ইরানের যে শহরে থাকেন রোজ পারাসটেশ, সেখানে মেসির সঙ্গে তার চেহারার এই মিল নিয়ে এতটাই বিভ্রান্তি আর উন্মাদনার সৃষ্টি হয়েছিল যে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আটকে রাখে। শুধু তাই নয়, তার গাড়িটিও পুলিশ জব্দ করে। কারণ এই ‘নকল’ মেসির সঙ্গে ছবি তোলার জন্য পাগল হয়ে উঠেছিল শহরের মানুষ।

রেজা পারাসটেশের বয়স ২৫। থাকেন ইরানের হামাদেন শহরে। কয়েক মাস আগে থেকে শহরে তাকে নিয়ে এই উত্তেজনার শুরু।

বার্সেলোনা ক্লাবের দশ নাম্বার জার্সি গায়ে রেজার একটি ছবি তোলেন তাঁর বাবা। ছবিতে তাকে দেখাচ্ছিল একদম মেসির মতো।রেজা এরপর মেসির মতো দাড়ি রাখতে শুরু করেন, চুলও কাটেন মেসির মতো করে। এবার যেন তাকে আর মেসি ছাড়া আর কিছু বলে ভাবা যাচ্ছিল না।

বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে রেজা বলেছেন এরপর তাঁকে প্রতিদিন কি বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছিল।

“সবাই আমাকে একজন ইরানী মেসি বলে গণ্য করতে লাগলো। মেসি যা যা করে, আমাকে তার সবকিছু অনুকরণ করতে হবে, সেটাই তারা চাইছিল। আমি যখন কোন জায়গায় যাচ্ছি, সবাই রীতিমত হতভম্ব হয়ে যাচ্ছে।”

“তবে আমি খুশি যে আমাকে দেখে লোকজন এতটা আনন্দ পাচ্ছে। তাদের আনন্দ দেখে আমিও অনেক উৎসাহ পাচ্ছি।”

রেজা পারাসটেশের সাক্ষাৎকার নেয়ার জন্য এখন সাংবাদিকদের লাইন পড়ে গেছে। তাকে মডেল করার জন্য চুক্তিবদ্ধ করেছে অনেক প্রতিষ্ঠান।

রেজা পারাসটেশ এখন ফুটবলের কিছু কায়দা-কৌশলও রপ্ত করার চেষ্টা করছেন। যাতে সত্যিকারের মেসির মতোই ফুটবলের জাদু দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন!বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!