1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

ইপিএল টেবলে পাঁচে আর্সেনাল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক >প্রিমিয়ার লিগে তাঁর কুড়িতম গোল করে আর্সেনালকে প্রথম চার দলের মধ্যে শেষ করা দৌড়ে টিকিয়ে রাখলেন আলেক্সিস স্যাঞ্চেজ। সাউদাম্পটনের ঘরের মঠে আর্সেনাল জিতল ২-০। ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুরন্ত গোল করে আর্সেনালকে এগিয়ে দেন স্যাঞ্চেজ। তার পর সুপার সাব অলিভিয়ের জিহু জয় নিশ্চিত করেন।

আর এই জয়ের ফলে জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে পিছনে ফেলে ইপিএল টেবলে পাঁচ নম্বরে উঠে এসেছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।  ৩৫ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট স্যাঞ্চেজদের। একই পরিমাণ ম্যাচ থেকে ম্যান ইউয়ের পয়েন্ট ৬৫। শুধু তাই নয়, চার নম্বরে থাকা পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির থেকে আর্সেনাল পিছিয়ে মাত্র তিন পয়েন্টে।

‘‘আমরা ফোকাস্‌ড ছিলাম। আমার মনে হয় যখন আমরা ধাক্কা খাচ্ছিলাম, তখন টিম হিসেবে একজোট থাকতে পেরেছিলাম,’’ বলেছেন ওয়েঙ্গার। দু’গোল করলেও গোল খায়নি আর্সেনাল। সেটারই প্রশংসা শোনা গিয়েছে ওয়েঙ্গারের মুখে। বলেছেন, ‘‘আমরা জানি, সাহসী হয়ে গোল করতে পারে আমাদের দল। জেতার জন্য যে মানসিকতা দেখাচ্ছে ছেলেরা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

যদিও আর্সেনাল এবং ওয়েঙ্গারের চ্যালেঞ্জ শেষ হচ্ছে না। প্রথম চারের মধ্যে থেকে টানা কুড়ি বার চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে গেলে বাকি থাকা তিনটি ম্যাচেই জিততে হবে। পাশাপাশি, আশায় থাকতে হবে তৃতীয় স্থানে থাকা লিভারপুল বা চতুর্থ স্থানে থাকা ম্যান সিটি যেন পয়েন্ট নষ্ট করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!