1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে দিতে চায় আ. লীগ: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ ও রাজনীতির ইতিহাস থেকে জিয়াউর রহমানকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের সময় তারা পালিয়ে গিয়েছিল, আর জিয়াউর রহমান যুদ্ধ করেছেন। এ সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে গণতন্ত্রের পরিবর্তে একনায়কতন্ত্র চালু করেছে।

দেশের প্রবৃদ্ধির নামে মিথ্যাচার করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষের কোনো উন্নতি হয়নি। প্রবৃদ্ধির হচ্ছে আওয়ামী লীগ নেতানেত্রীদের, এই সরকারের মন্ত্রীদের। তারা কোটি কোটি টাকা বিভিন্নখাত থেকে লুটপাট করে বিদেশে পাচার করছে।

তিনি বলেন, নতুন ধনীরা সকলেই মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাড়ি তৈরি করছে। আজকে প্রবৃদ্ধির নামে জনগণকে বোকা বানানো হচ্ছে। বোকা বানানোর মূল বিষয় হচ্ছে পরিসংখ্যানকে বাড়িয়ে তারা জনগণকে বিভ্রান্তি করছে। দেশের অর্থনীতির কোনোটাই ঠিক নেই। অর্থনীতির উন্নয়নের কথা বলে জনগণকে প্রতারিত করছে বলেও অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের নামের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তাহলেই বিএনপি নির্বাচনে অংশ নিবে। আপনার সবাই বাইরে থেকে মহা আনন্দে নির্বাচন করবেন আর আমরা কারাগারে থেকে অথবা আদালতের বারান্দায় দাঁড়িয়ে থেকে আমরা শুধু দেখবো। সেটা হবে না। সে ধরনের নির্বাচন এদেশে হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!