1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

আজ সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ মে, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে আজ শনিবার সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আগামীকাল রবিবার রিয়াদে বাদশাহ্ আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরব বিশ্ব ও অন্যান্য মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন অংশীদারি প্রতিষ্ঠা, সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধের প্রসার এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সৌদি বাদশাহ এবং পবিত্র দুই মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সাউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে যোগ দিচ্ছেন। সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ গত ১১ মে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাদশাহ আবদুল আজিজের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!